ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : প্রধানমন্ত্রী
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-১০ ১৭:৫৭:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের সকলের জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সারাদেশে ঈদ উৎসব উদযাপন করা হবে।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।

‘আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে শেখ হাসিনা তাঁর ঈদের বার্তা শেষ করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আজ ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে॥১৬জনের মরদেহ উদ্ধার
বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ---অর্থ  উপদেষ্টা
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ সংবাদ