ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও’কে বিদায় সংবর্ধনা
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১০-২১ ১৪:১৮:০২
বালিয়াকান্দি উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গতকাল ২১শে অক্টোবর বিকালে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
  গতকাল ২১শে অক্টোবর বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
  অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার ওসি মোঃ তারিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ