ঢাকা সোমবার, এপ্রিল ৬, ২০২৬
গোয়ালন্দে যাত্রীবাহী পরিবহন ফেন্সিডিলসহ বাসযাত্রী গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-০৫ ১৪:৩৭:৩৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পরিষদের সামনে গত ৪ঠা ডিসেম্বর দিনগত রাত ১২টা ৪০মিনিটের দিকে চেকপোস্টে তল্লাশীকালে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ যাত্রী মনিরুল ইসলাম (৩৩)কে পুলিশ গ্রেফতার করেছে। 

 গ্রেফতারকৃত মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার ভায়না মোল্লাপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে। 

 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশী করা হয়। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহি পরিবহনে তল্লাশী করে যাত্রী বেশে বসে থাকা মনিরুল ইসলামের কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়।

 এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়েক পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ