ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৯ ১৮:০৬:৫৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন।
 গতকাল ৯ই এপ্রিল দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) ও পাকিস্তান টেলিভিশন(পিটিভি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
 সাক্ষাতকালে উপদেষ্টা পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
 এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ ও তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ : অর্থ উপদেষ্টা তিতুমীর
পররাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ