রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ২৬শে জুলাই দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি জাতীয়তাবাদী ওলামা দল নেতা মাওলানা রহুল আমীনের সভাপতিত্বে সম্মেলের ১ম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু এবং প্রধান বক্তা হিসেবে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ লোকমান হোসেন বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সোহেল হোসেন, আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি শাহেদ রহমান তুরান, জিয়া মঞ্চের সভাপতি নান্নু বিশ্বাস ও সাধারণ সম্পাদক ওহিদ মন্ডল বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে হাফেজ মোঃ তাছির শেখ ও মনছুর হেলাল প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২য় পর্বে সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিক্রমে জাতীয়তাবাদী ওলামা দল বালিয়াকান্দি উপজেলা শাখার আহবায়ক হিেিসবে মাওলানা রহুল আমিনকে নাম ঘোষণা করেন জেলা ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ লোকমান হোসেন। পরবর্তীতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।



