ঢাকা মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
গোয়ালন্দে প্রবাসী আলামিন হত্যা মামলার আরো ২জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-২৬ ১৫:৪৮:২০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসী আলামিন হত্যা মামলার আরো ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
 গত ২৫শে জুলাই পাবনা জেলার আমিনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ(৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মোঃ মোরশেদ সরদারের ছেলে রুবেল সরদার ওরফে দাদা রুবেল(৩৭)। 
 মামলার বিবরণ অনুযায়ী, নিহত প্রবাসী আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত ২৫শে এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে ঢালার চরে এক পাত্রী দেখতে যায়। দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটর সাইকেলে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।
 সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই উপজেলার আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন ৪টি মোটর সাইকেলযোগে এসে আল-আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন গত ২৬শে এপ্রিল সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করে।
 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত ২৫শে জুলাই বিকেল সাড়ে ৩টায় পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১নম্বর আসামী শাহ আলী এবং সন্দেহভাজন আসামী রুবেল সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 তিনি আরও জানান, এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ