‘জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ীতে ভার্চুয়ালি শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল ২৬শে জুলাই সকালে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। ভার্চুয়ালি সম্প্রচারিত শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই। শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় রাজবাড়ীর অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক(উপ-সচিব) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শপথ পাঠ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



