রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৭শে জুলাই দুপুরে পৌরসভার নছর উদ্দিন সরদারপাড়া এলাকায় ধান চাষের উপর পাক্ষিক প্রশিক্ষণ হয়েছে।
প্রশিক্ষণে রোপা আমন ধান রোপনের আদর্শ ও বৈজ্ঞানিক পদ্ধতি হাতে কলমে শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
প্রশিক্ষণে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরা আফরোজ সুবর্না, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিত্রা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ধান চাষের উপর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য এলাকার কৃষকদের প্রশিক্ষণ হওয়ায় আগামীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের উপর কর্মশালা প্রশিক্ষণ হবে। এলাকার কৃষকরা জানান, দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হাতে কলমে প্রশিক্ষণ হওয়ায় আগামীতে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে।



