ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে পাংশা থানার নবাগত ওসিকে ইউএনও’র ফুলেল শুভেচ্ছা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৮ ১৪:৩১:১১


পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৮ই ডিসেম্বর সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাংশা মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। এ সময় পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। পাংশা থানার নবাগত ওসি শেখ মঈনুল ইসলাম গত ৭ই ডিসেম্বর পাংশা মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানায় কর্মরত ছিলেন। পাংশা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন    -মাতৃকণ্ঠ।

 

রাজবাড়ী পদ্মাপুলকে পর্যটকদের জন্য নির্মিত বিশ্রামাগার “জলছবি” উদ্বোধন
 রাজবাড়ীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মতবিনিময় সভা
 রাজবাড়ীর লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবিগান
সর্বশেষ সংবাদ