বহুমুখী জীবকে অন্তমুখী করতে অশান্ত চিত্তকে শান্ত করতে সংঘাতময় বিশ্বে মলয় বহাবার মানসে রাজবাড়ী শহরে অবস্থিত লক্ষ্মীকোল হরিসভা মন্দির প্রাঙ্গনে তিন দিনব্যাপী কবিগান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ই এপ্রিল সন্ধ্যায় হরিসভা মন্দিরের কবি গান উপ-কমিটির আয়োজনে এই কবি গান শুরু হয়। যা শেষ হবে আগামী রবিবার ৫ই এপ্রিল। প্রথমদিনে রামায়ণ, মহাভারত ও ভাগবত নিয়ে আলোচনা করা হয়।
কবি গান পরিবেশন করছেন প্রখ্যাত কবিয়াল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার স্বপন সরকার ও ভারত থেকে আগত অসীত সরকার। মঞ্চে দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাক যুদ্ধ, তর্ক বিতর্ক মুগ্ধ করে উপস্থিত দশর্ককদের। ঢোল, করতাল, মন্দিরা, কাশি বাশির সুরের সঙ্গে কবিয়ালদের কথা ও সুরের লড়াই উপভোগ করেন এলাকার ও বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ। হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ এখানে অংশ নেন।
কবিগানে হরিসভা মন্দির কমিটির সভাপতি ও কবিগান উপ কমিটির উপদেষ্টা জয়দেব কর্মকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, কবি গান উপ-কমিটির সভাপতি অশান্ত পাল(বাঘা), সাধারণ সম্পাদক নৃপেন কুমার হালদার, কোষাধাক্ষ্য শুকান্ত শীল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ হরিসভা মন্দির কমিটির সদস্য ও কবিগান উপকমিটির সদস্য উপস্থিত ছিলেন।


