রাজবাড়ী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিরুপমা রায় গত ৭ই ডিসেম্বর যোগদানের পর বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, গত ১লা ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ী সদরের ইউএনও হিসেবে পদায়ন করা হয় নিরুপমা রায়কে। তিনি ৩৬ তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
একই তারিখে আরেকটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৪ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদায়ী নির্বাহী অফিসার মারিয়া হককে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপপরিচালক পদে বদলি করা হয়।
রাজবাড়ী সদরের নতুন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন এবং সর্বশেষ তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রংপুর বিভাগী কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত ছিলেন। তিনি এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনায়ও কাজ করেছেন।
সদর উপজেলার নবাগত ইউএনও নিরুপমা রায় তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন।



