রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আতিকা বেগম রাশি(৬৯) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনেগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আতিকা বেগম রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া এলাকার সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমানের সহধর্মিনী। আতিকা বেগম রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন দিনে ধরে মরণব্যাধি ক্যান্সারে সাথে লড়াই করে চলছিলেন। তিনি এর আগে দীর্ঘদিন ভারতে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। আতিকা বেগমের জানাযা গতকাল ১৮ই ডিসেম্বর বাদ আসর রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ বাড়ির পাশেই দাফন করা হয়।
তিনি কর্ম জীবনে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন আলোকিত শিক্ষিকা ছিলেন। তার মৃত্যুতে রাজবাড়ীর শিক্ষা ও সাহিত্য অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।



