ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মিজানপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৬ ১৪:৩১:৩৩

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৬ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর সুইচগেট সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 মোঃ সামছুল আলম আজগরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
 এছাড়াও অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানসহ মিজানপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রাটারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ