ঢাকা রবিবার, এপ্রিল ৫, ২০২৬
রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০১-১৭ ১৪:১৮:৪০

 কমিউনিস্ট নেতা ও শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড অমল সেনের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৭ই জানুয়ারী দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 স্মরণ সভাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে কমঃ অমল সেন এর বিপ্লবী জীবনের উপর আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড ছোলেমান আলী দলু, জাতীয় ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড এনায়েত আলী,সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ মওলা বক্স, কমঃ সলেমান আলী মোল্লা দলু, জেলা কমিটির সদস্য কমঃ সুকুমার মন্ডল,কমঃ তাপস দত্ত, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি এডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং সাবেক জিএস এডভোকেট আরব আলী প্রমুখ। স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টি, কৃষক সমিতি ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 স্মরণ সভায় বক্তারা বলেন, কমঃ  অমল সেন  ছিলেন  জমিদার  পুত্র। তিনি  জীবনের  বড় একটা  সময় জেল খেটেছেন। তিনি ছিলেন চির কুমার। কমরেড অমল সেন শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপোসহীন নেতা। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সততা ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য ও অন্যায় ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কমরেড অমল সেনের আদর্শ, চিন্তাধারা ও সংগ্রামের পথ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
 উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ই জানুয়ারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে কমঃ অমল সেন শেষ নিশ্বাস ত্যাগ করেন। যশোর-নড়াইল সীমান্তবর্তী বাকড়ী স্কুল শহীদ মিনারের পাশে তাঁর সমাহিত করা হয়। 

 

 রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে সংবর্ধনা
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ
রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার
সর্বশেষ সংবাদ