ঢাকা রবিবার, এপ্রিল ৫, ২০২৬
বালিয়াকান্দির বহরপুরে সরিষা বারি-২০ জাতের মাঠ দিবস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৮ ১৪:২৯:৩৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কারিগরি আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১৮ই জানুয়ারী বেলা সাড়ে ১১টায় উপজেলার বহরপুর ইউনিয়নের বঙ্কুর গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরের তেল জাতীয় ফসলে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের সাথে কারিগরি আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরিষা বারি-২০ জাতের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। 
 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ মাছিদুর রহমান, ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ প্রমূখ বক্তব্যে রাখেন। কারিগরি আলোচনা সভা ও মাঠ দিবসে কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ