ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
রাজবাড়ীর অংকুর কলেজিয়েট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০২-০২ ১৫:০২:১০

 রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২রা ফেব্রুয়ারি সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 
 অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নায়ার সুলতানা, কলেজ শাখার তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও অংকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু, সহকারী শিক্ষক কামরুন নেছা এবং দলিল উদ্দিনের সঞ্চালনায় অনান্যের মধ্যে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, হুমায়ুন কবির, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিমি, সিনিয়র ক্রীড়া শিক্ষিকা কবিতা রানী ভদ্র সহ প্রতিষ্ঠানের অনান্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীর বেসরকারি স্কুলের মধ্যে আমার পছন্দের আরেকটি স্কুল এই অংকুর স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য শিক্ষকদের টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে যাচ্ছে স্কুল। ফলাফলও তুলনামূলক ভালো হচ্ছে।
 আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ এ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন অতিথিরা।

 

ফরিদপুরে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
খানগঞ্জ ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে কলসকে বিজয়ী করতে স্বতন্ত্র  প্রার্থী নাসিরুল হক সাবুর ব্যাপক গণসংযোগ
সর্বশেষ সংবাদ