রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৯ই ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ ও পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা, পাংশা বাজারের মধ্যে যানজট নিরসনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।



