আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই ফেব্রুয়ারি বিকালে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ থেকে গণমিছিল বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোট প্রার্থী জামিল হিজাযী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর হারুন-অর রশিদ, বালিয়াকান্দি জামাতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, সেক্রেটারি এডভোকেট আব্দুর রাজ্জাক ও এনসিপি নেতা আব্দুল্লাহ প্রমূখ।
১১ দলীয় জোট প্রার্থী জামিল হিজাযী বলেন, ভারত নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আপনারা সবাই যে যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি, কালুখালী ও পাংশায় কোন চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজের অত্যাচারে সাধারণ মানুষ আজ দিশেহারা। চাঁদাবাজ অত্যাচারীদের হাত থেকে রেহাই পেতে আপনারা শাপলা কলিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। ১১ দলীয় জোট আপনাদের পাশে থাকবে সবসময় ইনশাল্লাহ। আমি জানি আপনারা সবাই ভয়ে আছেন। সকাল বেলায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে কেন্দ্রেই বসে থাকবেন ভোট গণনা না হওয়া পর্যন্ত। ভোট গণনা শেষে বাড়ি ফিরবেন।



