রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলায় ভোট কেন্দ্রের গোপন কক্ষে মোবাইল নিয়ে যাওয়ায় দিলু শেখ নামের এক ভোটারকে ৩দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল ১২ই ফেব্রুয়ারি দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান।
দন্ডপ্রাপ্ত দিলু শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত রহিম শেখের ছেলে।
জানা গেছে, দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিলু শেখ নামের এক ভোটার ভোট কেন্দ্রের গোপন কক্ষের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার এর সত্যতা পাওয়া তাকে হাতে নাতে আটক করে মোবাইল কোর্টে পরিচালনা করে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, ভোট কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট করে এক ভোটারকে ৩দিনে কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।



