ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
রাজবাড়ীতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানে ভিড়
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০২-১৩ ১৪:৪০:৪৫

 ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে ‘বিশ্ব ভালোবাসা দিবস’।
 রাজবাড়ী শহরসহ জেলা জুড়ে আজ ১৪ই ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ দিবসটিকে ঘিরে তারুণ্যের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে ‘লাল গোলাপ’ আর ‘বাহারি উপহার’ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে শহরবাসী।
 সরেজমিনে শহরের প্রধান প্রধান ফুলের দোকান ও গিফট শপগুলো ঘুরে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। শহরের বড়পুল মোড় ও পান্না চত্বরে এলাকার দোকানগুলোতে নতুন সব উপহার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় ৮ থেকে ১০ ধরনের ফুলের পসরা সাজিয়েছেন। ফুলের মালা তৈরির কাজে ও ফুল বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছে দোকানী ও কর্মচারীরা। দোকানিরা লাল গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, অর্কিড, চন্দ্রমল্লিকা, বোতাম ফুল, জিপসী গ্যালরিয়া, গাঁদা রক্ত গাঁদা, কুসুম ফুল, স্টার ফুল,সহ বিভিন্ন দেশি-বিদেশি ফুলের পসরা সাজিয়েছেন। দিবসটি উপলক্ষে ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত মজুদ নিশ্চিত করছেন ব্যবসায়ীরা।
 এদিকে উপহারের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়। প্রিয়জনের জন্য কার্ড, মগ, শোপিস, পারফিউম এবং কাস্টমাইজড গিফট আইটেম কিনতে তারা ব্যস্ত। দিবসটি উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তবে উৎসবের আনন্দ যেন মাত্রা না ছাড়ায় সেদিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন।
 রাজবাড়ী ফুল সেন্টারের কর্মচারী মোঃ রাফি জানান, গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ থেকে ৫০, কালার গোলাপ ৬০ থেকে ৭০ জিপসী প্রতি আটি ২০০, রজনীগন্ধ্যা প্রতি পিস ২৫, গ্যাডিওলাস প্রতি পিস ৩০, অর্কিড প্রতি পিস ২০, জারবেরা প্রতি পিস ২০ ও গাঁদা বিক্রি হচ্ছে ৪০ টাকায় ১শ ফুল, মালা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজবাড়ী শহরের পান্না চত্বরের রাজবাড়ী ফুল সেন্টারের মালিক কালাম জানান, ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব একই সময়ে হওয়ায় ফুলের চাহিদা আকাশচুম্বী। এছাড়াও নির্বাচনের কারণে ফুলের বেচা-কেনা ভালো হচ্ছে। একই সময়ে ভালোবাসা দিবস ও নির্বাচনের বেচাকেনা হয়ে লস হয়ে গেছে। ভালোবাসা দিবসের মাল বিক্রি করতে হচ্ছে নির্বাচনের বেচাকেনায়।২০ টাকার গোলাপ ৩০ টাকা চাইলে কাস্টমার রেগে যাচ্ছে। 
 বিথী ফুল ঘরের মালিক সহিদুল ইসলাম মনির বলেন, নির্বাচনের জন্য বেচাকেনার চাপ এবার একটু কম। তবে আশা করা যাচ্ছে বেচাকেনা ভালো হবে। বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি এখন। গত বছরের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মাঝে আগ্রহের কমতি নেই।
পরিবারের জন্য ফুল কিনতে আসা ক্রেতা বাচ্চু বেগ বলেন, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য ফুল নিতে এসেছি। ফুলের দোকানে অনেক ভিড়, প্রিয়জনের জন্য অনেকে ফুল কিনছে। আমি পরিবারের সদস্যদের জন্য লাল গোলাপ নিব।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, কেবল জাতীয় নির্বাচন ও গণভোটের মতো একটা মহাজজ্ঞ অনুষ্ঠিত হলো। সবাই খুব পরিশ্রম করেছে। ভালোবাসা দিবসটি ঘিরে শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা ও টহল টিম থাকবে। কালকের দিনটিকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
 সব মিলিয়ে বসন্তের দখিনা বাতাসের সাথে ভালোবাসার রঙ মেখে আজ শনিবার রাজবাড়ীতে এক উৎসবমুখর পরিবেশে তরুণ-তরুণীরা পালন করবে ‘ভালোবাসা দিবস’

 

রাজবাড়ী পদ্মাপুলকে পর্যটকদের জন্য নির্মিত বিশ্রামাগার “জলছবি” উদ্বোধন
 রাজবাড়ীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মতবিনিময় সভা
 রাজবাড়ীর লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবিগান
সর্বশেষ সংবাদ