ঢাকা শনিবার, এপ্রিল ৪, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-১৩ ১৪:৪২:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
 তাদের মধ্যে ৬জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন। আর একজন বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। একপর্যায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
 বিজয়ী নারী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।
 তাদের মধ্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২০০১ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।

 

ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
গোয়ালন্দে সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে প্রার্থীর ছড়াছড়ি
দাদশীর রঘুনাথপুরে “আন নূর মসজিদ ও মাদ্রাসা” উদ্বোধন
সর্বশেষ সংবাদ