বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে আজকে কাজে লাগানের জন্য আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন এক সকাল উপহার দিবে। নতুন এক বাংলাদেশ উপহার দিবে। এই কারণেই বাংলাদেশের মানুষ আমাদেরকে জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে।
গতকাল ১৩ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ নিজ বাসভবনে নির্বাচনে বিজয় উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন।
নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আলোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তা বেগম খালেদা জিয়ার হাতে বিকশিত হয়েছে। এখন বর্তমানে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়, যে আকাঙ্খা জনগণের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছে যার কারণে আজকে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত প্রার্থীকে ভোট দিয়ে সরকার গঠন করবার সুযোগ দিয়েছে।
তিনি বলেন, আমি মনে করি এই বিজয় আমাদের ঐতিহ্য অনুযায়ী, আমাদের বাংলাদেশের মানুষের ঐতিহ্য অনুযায়ী, এই অঞ্চলের ঐতিহ্য এবং সংস্কৃতির অনুযায়ী, এই অঞ্চলের মানুষ আবার একটা প্রমাণ দিল যে বাংলাদেশ সকলকে নিয়ে একত্রে বসবাস করার জন্য একটা উপযেগী স্থান। এখানে কোন বিভাজন, এখানে উগ্রধর্মীয় কোন বিভাজন তৈরি করে বাংলাদেশের মানুষকে এখানে বিপথে নেওয়া যাবে না।
গতকাল শুক্রবার সকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে গিয়ে দেখা যায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বিজয়ের আনন্দে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি ৫৩ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৫৪হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১হাজার ৯২ ভোট। অপর দুই প্রার্থী জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপফুল) ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান(লাঙ্গল) ২হাজার ৫৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫জন।
এছাড়াও রাজবাড়ী-১ আসনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ১লাখ ৫৭ হাজার ৫২৫ জন এবং না ভোট দিয়েছেন ৮৭ হাজার ২২৫ জন।



