ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
চন্দনীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাম্বু গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৪ ১৪:২৮:৩৭

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামাল ওরফে জাম্বু(৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 গতকাল ৪ঠা মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ।
 গ্রেপ্তারকৃত মোঃ জামাল ওরফে জাম্বু সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের মোঃ ছালাম খানের ছেলে।
 জেলা পুলিশ জানিয়েছে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা গত ৩রা মার্চ রাত ১১টার দিকে জেলার সদর থানাধীন হরিণধরা (চন্দনী) চন্দনী-তালতলাগামী পাকা রাস্তার ওপর থেকে ১০ পিচ অবৈধ মাদক দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ জামাল ওরফে জাম্বুকে গ্রেপ্তার করা হয়েছে।
 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ