রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল ১১ই এপ্রিল সংস্থার কার্যালয়ে ৩১তম বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রথম পর্বে ক্বিরাত, হামদ ও নাত প্রতিযোগিতা, দুপুরে উন্মুক্ত কবিতা আবৃত্তি, ‘নীল সবুজের ঢেউ’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাঃ শাহাদত আলী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
পরানপুর দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, ঈঢঁকিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ মুসা, পাংশা জর্জ সরকারী পাইলট মডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামছুল হক, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংবাদিক এএইচএম শামীম, কবি শেখ মুন্নু(বাংলাভাষী), কবি মোঃ এবাদত আলী শেখ, কবি কাজী আলী মুর্ত্তুজা, উত্তম কুমার মিত্র, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, ফিরোজ মাহমুদ মুক্তার, মহিউদ্দিন সুমন, মোঃ ইজাজুল হক রাজীবসহ পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


