ঢাকা রবিবার, এপ্রিল ১২, ২০২৬
পাংশার বহলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১১ ১৫:৪৭:২২

রাজবাড়ী জেলার পাংশার বহলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫জন সদস্যকে মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
 গতকাল ১১ই এপ্রিল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
 এর আগে গত শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 গ্রেপ্তারকৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের মোঃ আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল(২১), মৃত মুকুর আলী মন্ডলের ছেলে মোঃ আনিস মন্ডল(২৫), মোঃ রাজিম উদ্দিন শেখের ছেলে শামীম শেখ(১৯), মিন্টু মন্ডলের ছেলে মোঃ মিরাজুল ইসলাম(৩২), ও মোঃ লুৎফর সরদারের ছেলে শাওন সরদার(২১)।
 পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে খালের পাড়ে কতিপয় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সমবেত হয়ে সরিষা ইউনিয়ন এলাকায় ডাকাতি করার প্রস্তুতি করছে এমন সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের সদস্য জিহাদ মন্ডল, আনিস মন্ডল, শামীম শেখ, মিরাজুল ইসলাম ও শাওন সরদারকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। এছাড়াও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১১/১২ জন ডাকাত দলের সদস্যরা পালিয় যায়।
 এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীসহ পলাতকদের বিরুদ্ধে বিরুদ্ধে পাংশা মডেল থানায় প্যানাল কোডের ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

চিকিৎসক সংকটে রাজবাড়ী মা  ও শিশু কল্যাণ কেন্দ্রে অচলাবস্থা
পাংশার বহলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫জন গ্রেপ্তার
রাজবাড়ী সরকারি কলেজের নতুন  উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল
সর্বশেষ সংবাদ