রাজবাড়ী জেলা পুলিশের সাম্প্রতিক রদবদলে উত্তম কুমার ঘোষ রাজবাড়ী সদর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ৯ই এপ্রিল তাকে রাজবাড়ী সদর থানার বিনোদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে পদোন্নতি দিয়ে সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই তার নেতৃত্বে রাজবাড়ী সদর এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে।
গতকল ১১ই এপ্রিল রাতে ওসি উত্তম কুমার ঘোষের নেতৃত্বে রাজবাড়ী বিনোদপুর লোকশেড ও নিউকলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির স্পটগুলোতে যাতায়াতকারী মানুষদের তল্লাশি করা হয় এবং তাদের মাদক বিক্রি ও সেবন না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে এবং রাজবাড়ীকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে এই কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



