ঢাকা রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রাজবাড়ী সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১১ ১৫:৪৬:৩৪

 দীর্ঘদিন শূন্য থাকা রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একই কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল।
 গত ৯ই এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
 জানা গেছে, মোস্তফা কামাল ২২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক। কলেজের উপাধ্যক্ষ পদে তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। 
 এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষকতা করে আসছেন।
 এদিকে উপাধ্যক্ষ হিসেবে মোস্তফা কামালের নিয়োগ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল সহ সর্বস্তরের মানুষ।
 কলেজ ছাত্রদলের সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, মোস্তফা কামাল স্যার শিক্ষার্থীবান্ধব শিক্ষক। উপাধ্যক্ষ হিসেবে তার এই পদায়নে কলেজের প্রশাসনিক কাজে গতি ফিরে আসবে।
 এ বিষয়ে কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যাতে সঠিক ভাবে পালন করতে পারি এজন্য আমি কলেজের শিক্ষক, সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।

 

চিকিৎসক সংকটে রাজবাড়ী মা  ও শিশু কল্যাণ কেন্দ্রে অচলাবস্থা
পাংশার বহলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫জন গ্রেপ্তার
রাজবাড়ী সরকারি কলেজের নতুন  উপাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল
সর্বশেষ সংবাদ