ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২২ ১৫:০৭:০৫

 রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন সরদারকে গ্রেপ্তার পুলিশ করেছে।
 গতকাল ২২শে এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
 এর আগে গত ২১শে এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সদর থানার রেল কলোনীর কুলিপট্টিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 জানা গেছে, গত ২১শে এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে  এএসআই(নিঃ)/ মশিউর রহমান সঙ্গীয় অফিসারসহ রাজবাড়ী সদর থানার রেল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৯, তারিখ- ০৯/১২/২০১৩, জিআর নং-৩০৩/১৩, ধারাঃ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ১(খ) এর ওয়ারেন্টভূক্ত ২বছরের সশ্রম কারাদন্ড সহ ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন সরদারকে রেল কলোনীর কুলিপট্টির তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ