ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-২২ ১৫:০৮:৩৫

 রাজবাড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বিষয়ক মতবিনিময় সভা গতকাল ২২শে এপ্রিল বিকাল ৪টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে সভায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার জনি খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলালসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ