ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
জনসেবার মানোন্নয়নে উপজেলার সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
  • জুয়েল সরদার
  • ২০২৬-০৪-২২ ১৫:১০:০৮

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। 
 গতকাল ২২শে এপ্রিল বিকেল ৩টায় কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্ট সেন্টারের অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। 
 সভায় কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ