ঢাকা শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের মুরাদ শেখ নিহত
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৪-২৪ ১৬:২৬:১২

 সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক গত ২৩শে এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ(৩৬) নামের প্রবাসী নিহত হয়েছে। 
 নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। 
 নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মোবাইলে জানান, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যায়। তার মরদেহ বর্তমানে সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটি দ্রুত দেশে আনার জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 
 জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুইটি শিশু কন্যা, মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান সহ আত্মীয়-স্বজন রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন মোবাইলে জানান, মুরাদ হোসেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার বড় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা সৌদি দুতাবাসে কথা বলতেছি যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের মুরাদ শেখ নিহত
পাংশা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার
পাংশার মাছপাড়ায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর ও লুটপাট॥থানায় অভিযোগ
সর্বশেষ সংবাদ