ঢাকা শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-২৪ ১৬:২৯:৫০

 রাজবাড়ীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
 গতকাল ২৪শে এপ্রিল বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান।
 জানা গেছে, ফাইনাল খেলায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। টসে হেরে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ব্যাটিং এ নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ১৫০ রানের টার্গেটে ব্যাটে নেমে ১০৭ রানে তারা সব উইকেট হারায়। এতে ৪৩ রানে পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। 
 প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজবাড়ী জেলার ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে গিয়ে খেলবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ে খেলবে।
 প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তোমরা খেলাধুলাও করবে, সাথে লেখাপড়াটাও চালিয়ে যাবে। দেখবে একদিন তোমরা সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছাবে।
 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সদস্য কাজী আরাফাত হোসেন জিসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 এর আগে গত ১৬ই এপ্রিল সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফরোজা পারভীন।

 

পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
রাজবাড়ী পৌর কৃষক দলের ৫নম্বর ওয়ার্ড কমিটি গঠন
রাজবাড়ী পৌর যুবদল নেতা গিটারের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সর্বশেষ সংবাদ