ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
অতিরিক্ত ডিআইজি মঞ্জুরুল কবিরের পক্ষ থেকে রাজবাড়ীর বসন্তপুরে কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২১ ১৫:০০:৩৭

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবাণীপুর গ্রামের ৫০ জন দুস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

  গতকাল ২১শে ডিসেম্বর সকালে চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষে সাংবাদিক আশিকুর রহমান(জিটিভি ও সারাবাংলা ডট নেটের রাজবাড়ী জেলা প্রতিনিধি) কম্বলগুলো বিতরণ করেন। 

  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সন্তান অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বর্তমানে র‌্যাবের ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন উইংয়ের পরিচালক ও র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তার পক্ষ থেকে গত ২০শে ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলা সদরের আদিবাসী পল্লী ও ঋষিপাড়ায় ১শ’টি কম্বল বিতরণ করা হয়। রাজবাড়ীর বাকী ৩টি উপজেলাতেও তার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ