ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
স্বেচ্ছাসেবক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০২-১৫ ১৫:০৭:০৮

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৫ সদস্য বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 

  গতকাল ১৫ই ফেব্রুয়ারী সংগঠনের প্যাডে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

  অনুমোদিত কমিটিতে আল মাহমুদ মিশাকে সভাপতি, আব্দুল জলিল শেখ, জগদীশ চন্দ্র, মিলন শেখ, সেলিম শেখ ও ফজলু মোল্লাকে সহ-সভাপতি, হিরু মৃধাকে সাধারণ সম্পাদক, রুহুল আমিন ও মুক্তার হোসেনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রাশেদুল ইসলাম লাভলু, আব্দুর রাজ্জাক ও নয়ন মন্ডলকে সাংগঠনিক সম্পাদক, জুয়েল মৃধাকে দপ্তর সম্পাদক, সোহাগ শেখকে প্রচার সম্পাদক ও শেখ রাসেলকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। অনুমোদিত কমিটিতে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ