ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
কালুখালীর আলোচিত রবিউল হত্যা মামলায় ইউসুফ মেম্বার কারাগারে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০২-২৫ ১৫:১৮:০৮
কালুখালী থানার আলোচিত রবিউল হত্যা মামলার চার্জশীটভূক্ত অন্যতম আসামী মোঃ ইউসুফ হোসেন মেম্বারকে গতকাল ২৫শে ফেব্রুয়ারী কারাগারে পাঠিয়েছে আদালত -মাতৃকণ্ঠ।

কালুখালী থানার আলোচিত রবিউল হত্যা মামলার চার্জশীটভূক্ত অন্যতম আসামী মোঃ ইউসুফ হোসেন মেম্বার (৪৮)কে গতকাল ২৫শে ফেব্রুয়ারী কারাগারে পাঠিয়েছে আদালত।

  আলোচিত এ হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ৪সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে থাকা ইউসুফ হোসেন মেম্বার মেয়াদ শেষে গতকাল ২৫শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার ইয়াসমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ শুনানীয়ান্তে তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। 

  উক্ত ইউসুফ হোসেন মেম্বার মোহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

  মামলা ও চার্জশীর্ট সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ১৪ই আগস্ট দিনগত(১৫ই আগস্ট) রাত ১২টা ২০মিনিটের দিকে মামলার এজাহারনামীয় আসামীরা বাড়ীতে গিয়ে চড়াও হয়ে রবিউল বিশ্বাস ও তার ভাই আক্তার বিশ্বাসকে ধরতে গেলে তারা নৌকা নিয়ে বিলের মধ্যে পালিয়ে যায়। এ সময় আসামীরাও নৌকা নিয়ে পিছু ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে। ওই সময় আক্তার বিশ্বাস বিলের পানিতে লাফ দিয়ে পালাতে সক্ষম হলেও রবিউল বিশ্বাসকে ধরে ফেলে হাসুয়া দিয়ে ঘাড়ের দুই পাশে ও পাজড়ে বারি মারে এবং কিল-ঘুষি-লাথি মেরে বিলের পানিয়ে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে তার লাশ গোপন করার জন্য বিলে থাকা পোগল পাতা দিয়ে ঢেকে রেখে সেখান থেকে পালিয়ে যায়।

  এ ঘটনায় নিহত রবিউল বিশ্বাসে স্ত্রী শাবানা আক্তার বাদী হয়ে ৫জনকে এজাহারভূক্ত আসামী করে কালুখালী থানায় হত্যা মামলা নং-৯, তাং-১৬/০৮/২০২০ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড, জি.আর-৬৫/২০২০ দায়ের করে।

  এ মামলার ২য় তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) এস.আই ফেরদৌস আহমেদ মামলার তদন্ত শেষে ইউসুফ হোসেন মেম্বারসহ ১০ জনের বিরুদ্ধে গত ২৪শে ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন(অভিযোগপত্র নং-১১১, তাং-১৭/১২/২০২০ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড)। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ