ঢাকা মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
পাংশায় র‌্যাবের অভিযানে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা মজনু গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৫ ১৪:২০:৪৭
র‌্যাব-৮ ফরিদপুরের একটি দল গতকাল ৫ই মে দুপুরে পাংশা উপজেলার তত্তিপুর বাসস্ট্যান্ডের ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিলস মাদক ব্যবসায়ী মজনু মন্ডলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তত্তিপুর বাসস্ট্যান্ডের ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিলস মাদক ব্যবসায়ী মজনু মন্ডল (৩৫)কে র‌্যাব-৮ এর একটি দল গ্রেফতার করেছে। 

  গতকাল ৫ই মে দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মজনু রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া গ্রামের খালেক মন্ডলের ছেলে। 

  র‌্যাব-৮ সিপিবি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাংশা উপজেলার তত্তিপুর বাসস্ট্যান্ডের ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিলস মাদক ব্যবসায়ী মজনু মন্ডলকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বিক্রির সাথে কাজে ব্যবহৃত ২টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন ও একটি নছিমন গাড়ি জব্দ করা হয়েছে। 

  গ্রেফতারকৃত মজনুর বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

পাংশা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
 পাংশায় পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার
বালিয়াকান্দির জামালপুর বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় মোবাইল কোর্টে ব্যবসায়ীর জরিমানা
সর্বশেষ সংবাদ