ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
পাংশায় স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-১৪ ১৫:০৯:২৬
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস গতকাল বৃহস্পতিবার বিকেলে পাংশার স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস গতকাল ১৪ই অক্টোবর পাংশা শহরস্থ স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেছেন।

  তিনি স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল চার দিকে স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থা পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। 

  এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও তার সহধর্মিনী মিতু দাসকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

  এরপর পাংশা শহরের নবারুন সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্দির, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় পূজা মন্দির ও ভাই ভাই সংঘ পূজা মন্দির পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। এরআগে দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কিশোরী ক্লাব পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ