ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২১-১১-০৩ ১৫:৩৫:৪৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চর কর্নেশন এলাকায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।
  গতকাল ৩রা নভেম্বর ভোর রাতে জয় হালদার নামে একজন জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে এলে আড়তের মালিক শাহজাহান শেখ ১২শত টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১৩শত টাকা কেজি দরে ৩২ হাজার ৫শত টাকায় মাছটি বিক্রি করে দেন।  

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ