ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
করোনার জনসচেতনতামূলক কার্যক্রমে যশোর সেনানিবাস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২৬ ১৫:৩৩:১৮
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা -মাতৃকণ্ঠ।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাট-বাজার ও রাস্তাঘাটে জনসমাগম বন্ধ করতে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি তারা যশোর অঞ্চলের জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে তদারকি, পথচারী ও যানবাহনের যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধান নিশ্চিত করা, মাইকিংয়ের মাধ্যমে অযথা ঘুরাঘুরি না করে বাড়ীতে থাকার পরাপর্শ ও ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার নির্দেশনা প্রদান, দুস্থ-অসহায়এ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, মুজিববর্ষ উপলক্ষে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়ীবাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, পানিবন্দী মানুষের মধ্যে সুপেয় পানি ও ত্রাণ বিতরণ, ঘরবাড়ী মেরামত করে দেয়ার পাশাপাশি সিমেন্ট শীট বিতরণ ও জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।        

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ