বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ই ডিসেম্বর দুপুরে দলীয় কার্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ ও শহীদ মিনার বিষয়ক এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফকীর আব্দুস ছাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি আব্বাস শেখ, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দপ্তর সম্পাদক আতাউর রহমান মঞ্জু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল গায়েন, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি মোস্তফা শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।



