ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির মেয়াদ ৩১শে মার্চ পর্যন্ত বর্ধিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-০৬ ১৪:৩৪:৪২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদ আগামী ৩১শে মার্চ পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

  জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রকাশনা মুদ্রণের কাজ সম্পন্ন, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

  গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ২৬শে মার্চ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে।

  এর আগে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় মুজিববর্ষের সময়কাল ১৬ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।

মূল্যস্ফীতির চাপ বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা সম্ভব হয়নি---অর্থ উপদেষ্টা তিতুমীর
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
ত্রিশালে দুই দশক পর এবার নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ সংবাদ