দৌলতদিয়া থেকে গতকাল ৭ই জানুয়ারী ভোর রাত সাড়ে ৪টার দিকে ৭০ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুরের সালথা উপজেলার খোদ্দলক্ষণদিয়া গ্রামের মৃত গয়জুদ্দিন খানের ছেলে মনির খান(৫১) ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চামুটিয়া গ্রামের বারেক হোসেনের ছেলে এরশাদ হোসেন(২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।



