ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-৭॥গাঁজা উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-২০ ১৪:৩২:০৪

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

   গত ১৯শে সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া পতিতাপল্লীসহ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী রাহেলা বেগম, সালমা আক্তার, আলামিন, ইয়াছিন, ইউনুছ, বিশু ও গিয়াসউদ্দিন। তাদের সবার বাড়ীই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে। তাদের মধ্যে যৌনকর্মী রাহেলা বেগমকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অন্যরা সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টের ও মামলার আসামী। 

   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল ২০শে সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ