ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
মিছিল-শ্লোগানে মুখরিত বিএনপির ফরিদপুরের মহাসমাবেশের মাঠ
  • রাশেদুল হাসান কাজল
  • ২০২২-১১-১১ ১৩:১৩:১৫

মিছিল আর শ্লোগানে মুখরিত বিএনপির ফরিদপুরের বিভাগীয় সমাবেশ মাঠ। ট্রাকে করে পার্শবর্তী জেলা থেকে নেতাকর্মীরা আসছেন মাঠে।

  মাঠের প্রবেশপথে নেমে তারা মিছিল করে শ্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। আজ ১২ই নভেম্বর শনিবার সকালে কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, মাঠ কানায় কানায় পূর্ণ। ফরিদপুর বিভাগের সব জেলা থেকেই নেতাকর্মীরা এসেছে। পদ্মার ওপার মানিকগঞ্জ থেকেও নেতাকর্মীরা এসেছে। মাঠে প্রায় বিশ হাজার নেতাকর্মী রয়েছে। মাঠ ছোট, জায়গা হচ্ছে না। তিল ধারনের ঠাঁই নেই। রাতে মাঠে আনন্দ আয়োজনও করা হবে। স্থানীয় শিল্পরা গান গাইবেন। সারা রাতে ঘুম হবে না কারোও। রান্না খাওয়া বিশ্রাম সব এখানেই।

  তিনি বলেন, আমাদের সমাবেশ বাধাগ্রস্থ করতে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডেকে পরিবহন মালিক ঐক্য পরিষদ। এতেও আমাদের নেতাকর্মীদের মাঠে আসতো আটকাতে পারেনি। পুলিশ দিয়ে আমাদের হয়রানি করছে। কোন লাভ হচ্ছে না। আমাদের নেতাদের বাড়িতে হামলা ও ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগ। কিছুই করতে পারেনি। আমাদের সমাবেশ অলরেডি সফল হয়েছে। কাল সমাবেশের মাধ্যমে আমরা আন্দোলনে আরেক ধাপ এগিয়ে যাব।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে
হিসাব রক্ষক সমিতির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটি গঠন
চীফ লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি
সর্বশেষ সংবাদ