ঢাকা বুধবার, এপ্রিল ৮, ২০২৬
চত্রা এম এস এসোসিয়েশন রাজবাড়ী’র কমিটি গঠন
  • প্রতিনিধি
  • ২০২৫-০৫-১১ ১৫:৪৬:২৩

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ও সাওরাইল ইউনিয়েনের বাসিন্দা যারা রাজবাড়ী শহরে বসবাসরত তাদের সংগঠন “চত্রা এম এস এসোসিয়েশন”-এর দ্বি-বার্ষিক কমিটি গঠন হয়েছে।
 গতকাল ১১ই মে বিকেল ৪টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় ৬০ জন সদস্যের অংশগ্রহণে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
 কমিটিতে বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি ও পাংশা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আবু মুসা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
 উল্লেখ্য, চত্রা এম এস এসোসিয়েশন রাজবাড়ী বিভিন্ন সময়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করে চলছে। এই কমিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের উন্নয়ন বৃদ্ধিই মূল লক্ষ্য।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ