ঢাকা সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে--প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৬:৫৮

 বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরী।
 গতকাল ১৮ই মে ঝালকাঠি জেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
 জেলা প্রশাসনের সহযোগিতায় ঝালকাঠি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, অপ-সাংবাদিকতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে। গণমাধ্যম সমাজের দর্পণ-উল্লেখ করে তিনি বলেন, সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব।
‎ জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা তথ্য অফিসার লেলিন বালা প্রমুখ।
 উল্লেখ্য, কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।

 

পহেলা বৈশাখে রাজবাড়ীতে প্রশাসনের নানা আয়োজন
রাজবাড়ীতে অননুমোদিত যানবাহনে কোন জ্বালানি তেল দেওয়া হবে না-----জেলা প্রশাসক আফরোজা
রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে ডিসি’র জিরো টলারেন্স ঘোষণা
সর্বশেষ সংবাদ