ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মহাসড়কে অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৬-২৯ ১৫:৩৬:২২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে গতকাল ২৯শে জুন বেলা ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
 সভায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে বেপরোয়া গতিতে বালুবাহী ড্রাম ট্রাক, তিন চাকার গাড়ীসহ বিভিন্ন গাড়ি চলাচল, উপজেলা পরিষদের সামনে বিআইডব্লিউটিসির স্থাপিত ওয়েট স্কেল থেকে অতিরিক্ত ওজনের পণ্যবাহী গাড়ী দালালদের যোগসাজসে বাড়তি টাকা নিয়ে গাড়ী ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।   
 সভায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মইনুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় জানানো হয়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত তিন চাকার যানবাহনের দৌরাত্ম বেড়েছে। বালুবাহী ড্রাম ট্রাকের দৌরাত্বে প্রায় দুর্ঘটনা ঘটছে। এসব বিষয়ে কার্যত তেমন পদক্ষেপ নিতে দেখা যায় না। নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী ভারী পণ্যবাহী গাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে বিআইডব্লিউটিসির ওয়েট স্কেলে কতিপয় দালালদের মাধ্যমে বাড়তি টাকা নিয়ে গাড়ী ছেড়ে দেন। অপ্রাপ্ত বয়স্ক চালকদের বেপরোয়া গতির চালানোর কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। ফেরী ঘাট থেকে অবৈধভাবে বালু কেটে ড্রাম ট্রাকে বেপরোয়া গতিতে মহাসড়ক দিয়ে ছুটছে। বন্ধে তেমন পদক্ষেপ নেয়া হয়না বলে আরো বেপরোয়া হচ্ছে। এসব অনিয়ম বন্ধে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির সকলকে জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আরো কঠোর হওয়ার প্রতিশ্রুতি দেন। 
 ইউএনও নাহিদুর রহমান বলেন, এখন থেকে মহাসড়কে একদিন পর পর জোড়ালো অভিযান পরিচালনা করা হবে। যে কোন যানবাহনের অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ীর ষ্ট্রিয়ারিং দেওয়া যাবে না। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ