ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৪ ১৬:৪৯:৩২

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নারীর অগ্রগতি দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এক যুগান্তকারী, ঐতিহাসিক ও নবদিগন্ত সৃষ্টিকারী উদ্যোগ হিসেবে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন, যা ইতোমধ্যে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
 গতকাল ১৪ই এপ্রিল বিকেলে পাংশা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন অর্জনে পরিবারের রীতি-নীতি ও মূল্যবোধ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর ফলে সমাজে মাদকাসক্তির মতো সমস্যা হ্রাস পাবে।
 এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ সময় প্রধান অতিথি নিজ হাতে ৪৮ জন উপকারভোগীর মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
 পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ডের আওতায় মোট ১ হাজার ৪১২ জন উপকারভোগী রয়েছে। এর মধ্যে বর্তমানে উপজেলায় ১হাজার ৩৫৮টি কার্ড এসে পৌঁছেছে, যা খুব শিগগিরই উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

 

 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ