ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
রাজবাড়ীতে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৪ ১৬:৪৯:৫১

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাঁটাখালীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বহু বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই এপ্রিল দিনব্যাপী কাটাখালী গ্রামের প্রেমচরণ ফকিরের বাড়ীর পাশের মাঠে এই চড়ক পূজা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। চড়ক পূজা চৈত্র মাসের(পঞ্জিকা মতে) শেষ দিনে হয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
 এই চড়ক পূজার মূল আকর্ষণ মানুষের পিঠে বড়শী গেঁথে চরকিতে ঘোরানো। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই চড়ক পূজা ও গ্রামীণ মেলা দেখতে আসে। বিকালে চড়ক পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পিঠে বড়শি গেঁথে চড়কিতে ঘোরানো হয়।
 বিকালে চড়ক পূজার স্থানে গিয়ে দেখা যায় পূজা উপলক্ষে বসেছে বিশাল মেলা। বিভিন্ন মুখরোচক খাবার, নাগরদোলা, চড়কি সহ অন্যান্য দোকান বসেছে। বিভিন্ন স্থান থেকে এসেছে অসংখ্য মানুষ।
 মেলায় আগত বিপ্লব সাহা বলেন, আমি প্রতি বছর এই চড়ক পূজা ও মেলা দেখতে আসি। শরীরের মধ্যে বড়শি বিঁধিয়ে চড়কিতে ঘোরা বিষয়টি শুনলেই গা শিউরে ওঠে। বড়শি বিধিয়ে চড়কে ঘোড়ানো এটা অনেক এলাকায় হয়না। আমার বাসা রাজবাড়ী সদরে সেখানে এমন উৎসব হয় না তাই পরিবারের সবাইকে নিয়ে এখানে আসছি।
 লাভলী দত্ত বলেন, পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানে আসি। পিঠে বড়শি বিধিয়ে বেশ কয়েক বার ঘোড়ানো হয়। এটা অবাক করা বিষয়। বড়শি বিধিয়ে যাকে ঘোরানো হয় সে সুস্থভাবেই সাধারণ মানুষের মতন চলাচল করে। এটা আসলেই অবাক করা বিষয়।
 স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহিম বলেন, এই পূজা এখানে অনেক বছর ধরে হয়ে আসছে। এখানে সব ধর্মের মানুষেরাই আসে। প্রতিবছর প্রচুর লোক আসে এই চড়ক পূজা দেখতে মেলা দেখতে। জীবিত মানুষকে পিঠে বড়শি বিধিয়ে চড়কে ঘোরানো হয়। আশ্চর্য বিষয় হচ্ছে যে মানুষকে পিঠে বড়শি বিধিয়ে ঘোরানো হয় তার কিছুই হয় না। এখানে রাজবাড়ী জেলাসহ অন্যান্য জেলা থেকেও মানুষ আসে।
 চড়ক পূজা কমিটির সভাপতি বাবলু বিশ্বাস বলেন, এই পূজাটি প্রায় ২০০ বছর ধরে হচ্ছে। এখানে মেলা হচ্ছে প্রায় ৪০ বছর ধরে। রাতে হাজরা পূজা হয়েছে, সকালে নীল পূজা, গঙ্গা পূজা হয়েছে, বিকালে চড়ক পূজা ও বান পূজা হয়েছে। এরপর পিঠে বড়শি বিধিয়ে ঘোরানো হয়েছে।

 

বৈশাখ উদযাপন পর্ষদ আয়োজনে রাজবাড়ীতে বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠান
 রাজবাড়ী জেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
 রাজবাড়ীতে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ