ঢাকা বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০১ ১৫:৫২:১০

 রাজবাড়ীতে ধুমপান ও তামাক পণ্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ বাস্তবায়নসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ১লা জুলাই বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মাটিপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
 অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় রেজা স্টোর মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
 অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদসহ জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

 

 পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
সর্বশেষ সংবাদ